ব্যবসায়িক লাইসেন্স ও পারমিটের জন্য সমন্বিত পোর্টাল "বাংলাবিজ" এখন কার্যকর। বিস্তারিত জানতে ভিজিট করুনঃ banglabiz.gov.bd


রপ্তানি উন্নয়ন ব্যুরোর সম্মানিত ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী জনাব মোহাম্মদ হাসান আরিফ, প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি)-এর ৬ষ্ঠ সভায় সভাপতিত্ব করেন এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর নিজস্ব নির্মাণাধীন ভবন Export Enclave-এর নির্মাণকাজ পরিদর্শন করেন। মাননীয় বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি, ঢাকা ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং এক্সপো ২০২৬-এর উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান আরিফ। Meeting/Session with European Commission Mission Delegates. দশম চীন-দক্ষিণ এশিয়া এক্সপো এবং ৩০তম চীন কুনমিং আমদানি ও রপ্তানি মেলা ২০২৬ তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক/কর্মচারী ও মিড-লেভেল ম্যানেজার/কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বিজিএমইএ, বিকেএমইএ ও বিইউএফটি-এর মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান । রপ্তানি উন্নয়ন ব্যুরো (EPB)-এর সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ হাসান আরিফ LDC Graduation and Structural Transformation সেমিনারে বাংলাদেশের এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ ও কাঠামোগত রূপান্তরের কৌশল নিয়ে গঠনমূলক আলোচনায় অংশগ্রহণ করেন।

সেবা সমূহ

সব দেখুন

জিএসপি এবং অন্যান্য সনদ সংক্রান্ত রুলস অব অরিজিন

সিআইপি এবং জাতীয় রপ্তানি ট্রফি

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন

Exporter Database

মাননীয় মন্ত্রী
বাণিজ্য মন্ত্রণালয়

minister

খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি

বিস্তারিত

সচিব
বাণিজ্য মন্ত্রণালয়

minister
মোঃ আতাউর রহমান খান এনডিসি
বিস্তারিত

ভাইস-চেয়ারম্যান ও প্রধান নির্বাহী
রপ্তানি উন্নয়ন ব্যুরো

minister

মোহাম্মদ হাসান আরিফ

রপ্তানি উন্নয়ন ব্যুরো

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ হাসান আরিফ ১৫ সেপ্টেম্বর ২০২৫ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-তে ভাইস-চেয়ারম্যান (প্রধান নির্বাহী) পদে যোগদান করেছেন। ইপিবিতে যোগদানের পূর্বে তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এর প্রশাসন ও মধ্যপ্রাচ্য উইং এবং আমেরিকা ও জাপান উইং এর অনুবিভাগ প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

দেশের রপ্তানি বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়নে জনাব হাসান আরিফ-এর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। তিনি টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে কমার্শিয়াল কাউন্সেলর হিসেবে কাজ করেছেন এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি)-এ বাংলাদেশের অল্টারনেট গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া, তিনি বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াকফ (IsDB-BISEW), ইনস্টিটিউট অব পাবলিক ফাইন্যান্স (IPF) বাংলাদেশ ও এসএমই ফাউন্ডেশন-এর বোর্ডে এবং বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তর/সংস্থায় সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

তিনি ১৯৯৯ সালে ১৮তম বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করেন এবং দেশের মাঠ প্রশাসনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। জনাব হাসান আরিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে তিনি জাপান সরকারের জেডিএস স্কলারশীপের আওতায় ইয়ামাগুচি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। বর্তমানে তিনি জেডিএস এলামনাই অ্যাসোসিয়েশন -এর সভাপতি।

রপ্তানি বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়নে অভিজ্ঞতাসম্পন্ন জনাব হাসান আরিফ দেশে এবং বিদেশে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া, চীন, থাইল্যান্ড, ভারতসহ একাধিক দেশে। তিনি সরকারের পক্ষে জার্মানি, যুক্তরাজ্য, অস্ট্রিয়া, সংযুক্ত আরব-আমিরাত, ব্রাজিল, সৌদি আরব, মালয়েশিয়া, আলজেরিয়া, পাপুয়া নিউগিনি, পালাউসহ বিভিন্ন দেশ সফর করে এসব দেশের আমদানী-রপ্তানি, বিনিয়োগ ও অর্থনীতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। জনাব হাসান আরিফ একজন সার্টিফাইড পাবলিক-প্রাইভেট পার্টনারশীপ প্রফেশনাল (CP3P)।

বিস্তারিত

সেবা সহজিকরণ

বাংলাদেশ ই-ডিরেক্টরি

জাতীয় সঙ্গীত

বিনিয়োগ শিক্ষা কার্যক্রম